বাংলাদেশ ফার্মা মাইক্রোবায়োলজিষ্ট ফাউন্ডেশন ( বিপিএমএফ ) দেশের সকল ফার্মা মাইক্রোবায়োলজিষ্টদের জন্য অনেকদিন ধরেই কাজ করেই যাচ্ছে। সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব এবং প্রাণহানিতে বিপিএমএফ ব্যাপক উদ্বিগ্ন। প্রতিনিয়ত শিশু মৃত্যুর খবরে শুধু শোক নয়, পূর্বে হামের টিকা নিয়ে যে গাফিলতি ছিল তার সঠিক তদন্ত করে দোষীদের সঠিক বিচার দাবি করেছে বাংলাদেশ ফার্মা মাইক্রোবায়োলজিষ্ট ফাউন্ডেশন।
তবে বর্তমান সরকারের সাহসী পদক্ষেপে ভুয়সী প্রশংসা করেছেন ফাউন্ডেশন এর সম্মানিত আহ্বায়ক মনোজিৎ কুমার রায়। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে উনি স্পষ্ট করেছেন যে, টিকা নিয়ে যে অবহেলা আর জটিলতা ছিল, সেটাকে কাটিয়ে উঠে খুবই দ্রুত পদক্ষেপ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় অসাধারণ কাজে করে যাচ্ছে। আর কোন মায়ের বুক খালি না হয়, সে বিষয়ে নজর রেখে প্রতিটি শিশুকে হামের টিকার আওতায় এনে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে সকল ধরনের স্বেচ্ছাসেবক মূলক কাজে প্রস্তুত আছে বাংলাদেশ ফার্মা মাইক্রোবায়োলজিষ্টস ফাউন্ডেশন।
