ফার্মা মাইক্রোবায়োলজিস্টস ফোরাম, বাংলাদেশের পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর মিরপুর-১০ এর বে লিফ রেস্টুরেন্টে ফার্মা মাইক্রোবায়োলজিস্টস ফোরামের দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
পুনর্মিলনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত সদস্যবৃন্দ, সিনিয়র মাইক্রোবায়োলজিস্ট, অতিথি ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
অতিথি অভ্যর্থনা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে গ্রুপ ফটোসেশন, সাংস্কৃতিক পরিবেশনা, সৌহার্দ্যপূর্ণ আড্ডা এবং আপ্যায়নের আয়োজন ছিল উল্লেখযোগ্য।
ফোরামের কনভেনর মনোজিৎ কুমার রায় উপস্থিত সকল সদস্য ও অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবার আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হয়েছে। ভবিষ্যতেও এ বন্ধন অটুট থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইক্রোবায়োলজিষ্ট আছিয়া আক্তার খানম, ড. শুভময় দত্ত, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মো. হারুনুর রশিদ, ঔষধ প্রশাসন অধিদপ্তর সাবেক ডেপুটি ডিরেক্টর, সাইফুল ইসলাম, ঔষধ শিল্প সমিতির এক্সিকিউটিভ ডিরেক্টর, ড. মো. ইব্রাহিম খলিল, হেলথকেয়ার ফার্মার মাইক্রোবায়োলজি বিভাগের সিনিয়র ম্যানেজার, স্কয়ার ফার্মার মাইক্রোবায়োলজি বিভাগের সিনিয়র ম্যানেজার ফারজানা লতিফ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের সভাপতি মো. আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর।
বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন, ফার্মাসিস্ট, মাইক্রোবায়োলজিস্ট ও সংশ্লিষ্ট পেশাজীবীদের পারস্পরিক সহযোগিতা দেশের ওষুধ শিল্পকে আরও সমৃদ্ধ করবে।
বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের মিলনমেলা পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের একটি অনন্য প্ল্যাটফর্ম।
ফোরামের কনভেনর মনোজিৎ কুমার রায় বলেন, ফার্মা মাইক্রোবায়োলজিস্টস ফোরাম ভবিষ্যতেও সদস্যদের পেশাগত উন্নয়ন, সৌহার্দ্য বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।
