বাংলাদেশ ফার্মা মাইক্রোবায়োলজিষ্টস ফাউন্ডেশন ( বিপিএমএফ ) এর আহ্বায়কের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত ২১/০৫/২৬ তারিখে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। ফাউন্ডেশন এর আহ্বায়ক জনাব মনোজিৎ কুমার রায় বলেন, বাংলাদেশ ফার্মা মাইক্রোবায়োলজিষ্টস ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই দেশের সকল ফার্মা মাইক্রোবায়োলজিষ্টসদের একটা কমন প্লাটফর্ম হিসেবে কাজ করছে। সম্মানিত মহাপরিচালক স্যার সম্প্রতি জয়েন করেছেন। তাই ফাউন্ডেশন এর পক্ষ থেকে স্যারকে শুভেচ্ছা জানানো,আমাদের ফাউন্ডেশন বিষয়ক কর্মকান্ড এবং সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়। সম্মানিত মহাপরিচালক স্যার খুবই সুন্দরভাবে দেশের ঔষধখাতে মাইক্রোবায়োলজিষ্ট সহ সকল টেকনিক্যাল মানুষদের ভুয়সী প্রশংসা করেন এবং সেই সাথে ঔষধ এর গুণগত মান রক্ষার্থে মাইক্রোবায়োলজিষ্টদের ভূমিকা বিশেষভাবে উল্লেখ করেন।
